নিউজ ডেস্ক
ছাতকে ৩ সন্তানকে রেখে উধাও এক উমান প্রবাসীর স্ত্রী পারভীন বেগম। এ বিষয়ে থানায় একটি নিখোঁজ মর্মে ডায়েরি করা হয়েছে। গত ১৩ জুলাই সকালে পিত্রালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে (৩৬) বছর বয়সী ৩ সন্তানের জননী পারভীন বেগম। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের ওমান প্রবাসী শফিক মিয়ার স্ত্রী।এখন পর্যন্ত ওই গৃহবধু পারভীন বেগম নিখোঁজ রয়েছে। পিত্রালয় সহ সম্ভাব্য সকল স্থানে খু্ঁজা- খু্ঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পারভীন বেগমের জমজ কন্যা সুমেনা,সুহেনা (১৩) ও পুত্র মাজেদ(১০) কে বাড়িতে রেখেই পালিয়েছে।পারভীন বেগমের সাথে থাকা মোবাইল ফোন (০১৯৪৩৮৮২৮১৪) ও বন্ধ রয়েছে। ভাসুরের স্ত্রী পারভীন বেগম নিখোঁজের ঘটনায় ১৯ জুলাই ছাতক থানায় একটি জিডি(নং১০৭৫) দায়ের করেছেন রফিক উদ্দিনের স্ত্রী আমিনা বেগম। পাটিবাগ গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে শফিক মিয়া,রফিক উদ্দিন, ফজর আলী ও আইনুল ইসলাম। এর মধ্যে শফিক মিয়া ও আইনুল ইসলাম প্রবাসে। রফিক উদ্দিন (অন্ধ) ও ফজর আলী দিন মজুর। শফিক মিয়ার স্ত্রী পারভীন বেগম উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মকদ্দুছ আলীর কন্যা। ফজর আলীর স্ত্রী রোফেজা বেগম জানান, বেশ কিছু দিন ধরে পারভীন বেগম
বে-পরোয়া ভাবে দিনের পর দিন কার সাথে মোবাইল ফোনে কথা- বার্তা বলতেন। তাদের ধারণা পিত্রালয়ে যাওয়ার কথা বলেই ভিন্ন পুরুষের হাত ধরে পালিয়েছে পারভীন বেগম।






