ছাতক প্রতিনিধি
ছাতকে ১৪০ বোতল বিদেশি মদসহ কমর আলী নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সে বাঘবাড়ি এলাকার রশিদ আলী ওরফে কালা মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়,শহরের রেলওয়ে মসজিদ মার্কেটের ইলেকট্রনিকস এন্ড টিভি সার্ভিসিং সেন্টারে পুলিশ তল্লাশী চালায় এসময় কৌশলগত ভাবে টিভির ভিতরে লুকিয়ে রাখা ১৪০ বোতল বিদেশি অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। এসময় দোকানের মালিক কমর আলী দোকানে বসা ছিলো। জানা গেছে, কমর আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে টিভি সার্ভিসিংয়ের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতো। মুক্তার ইলেকট্রনিকস এন্ড টিভি সার্ভিসিং নামে ঐ এলাকায় তার নিজস্ব দোকান।সেখানে বসেই কমর আলী দেশি-বিদেশি মদ বিক্রি করে। পুলিশ তার দোকেনে পুরানো টিভির বডির ভিতরে লুকিয়ে রাখা বিদেশি মদসহ তাকে আটক করে। ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী কমর আলীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।






