ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মাদকের মামলায় আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত মুখলিছ আলী (৩৩) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের,ঝামক গ্রামের মৃত আং রহমানের পুত্র। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকা দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৮ সনের ৩৬(১)সরনী১৯(ক) জি আর নং ১১৪/১৯ সনের মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন রাত ৩.৩০ ঘটিকার সময়,ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নির্দেশে ও এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই দীপঙ্কর বিশ্বাস,এসআই সুজন শ্যাম,এএসআই আব্দুল হামিদ সহ সঙ্গীয় ফোর্সের এক অভিযানে,তার নিজ বসবাড়ি হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






