ছাতকে ১৭ বছর বয়সী স্কুল ছাত্রী রাশিদার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে রাশিদা বেগম (১৭) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।রাশিদা বেগম উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যানপুর (নয়াগাঁও) গ্রামের মো.আমির আলীর কন্যা ও স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।গত বৃহস্পতিবার রাত ৯টায় ওই তার লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ছাতক থানায় ১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।রাশিদার পরিবার বিষয়টি আত্নহত্যা বললেও এর কোন কারন জানাতে জানা যায়নি।বৃহস্পতিবার রাতে নিজ ঘরের তীরের সাথে পরনের ওড়না পেছানো অবস্থায় রাশিদাকে দেখতে পায় বাড়ীর লোকজন। খবর পেয়ে রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ চন্দ্র দাস বলেন, ঘটনাটি প্রাথমিক ভাবে আত্নহত্যা বলেই ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই সংবাদটি 271 বার পঠিত হয়েছে