ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে আদালত কর্তৃক জাহির আলী নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মান্নান মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আসামী আদালত কর্তৃক চেকের মামলা নং ২৯২/২০২০ইং মামলায় ৩৫ লক্ষ টাকা অর্থ দন্ড ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ জানায় গোপন সংবাদের বিত্তিতে সোমবার ১১জুন বিকাল ৩,৩০ ঘটিকার সময় ছাতক থানার উপপরিদর্শক এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের এক অভিযানে,ইসলামপুর ইউনিয়নের পাথারীপুর গ্রামে তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান আসামিকে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






