দোয়ারাবাজার উপজেলার ঝুমগাও গ্রামের আদিবাসীদের মধ্যে গন অধিকার পরিষদের ত্রান বিতরন।

নিজস্ব প্রতিনিধি

স্বরনকালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সুনামগঞ্জ।এ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন,তবে জেলার দোয়ারবাজার উপজেলার আদিবাসী গ্রাম ঝুমগাঁওয়ে পৌছায়নি কোনো ত্রান সামগ্রী।
প্রবাসি সংবাদকর্মী সিমা আরেং এর যোগসাজশে এই প্রথম গন অধিকার পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয় এ গ্রামে।এতে এলাকার হতদরিদ্র মানুষের মুখে ফুটেছে হাসি।

গত ৭ জুন বৃহস্পতিবার সন্ধায় বাংলাদেশ গন অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোঃ তারেক রহমানের আদিবাসী ৫২টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

বিতরণ কৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল,পেঁয়াজ,আলু,লবন,তৈল ও ওরসেলাইন। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান গন অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ঝুনু রঞ্জন দাস, ঝুমগাঁও আদিবাসি গ্রামের ট্রাইবেল চেয়ারম্যান সাবেক বিডিআর সদস্য লুইস দিও,ও তরুন আরেং,এবং লতিকা আরেং সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এই সংবাদটি 190 বার পঠিত হয়েছে