পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন,নাজমুল হোসেন।

নিজস্ব প্রতিনিধি

ছাতক উপজেলাবাসি সহ সারা দেশের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে আগত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, অধিকার আদায়ের আন্দোলন ছাতকবাসির সদস্য সচিব ও বেসিক লার্নার্স একাডেমী চেয়ারম্যান নাজমুল হোসেনে,

৯জুন শনিবার রাত্রে সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় প্রাকৃতিক দুর্যোগ স্বরনকালের ভয়াবহ বন্যার কঠিব মুহুর্তে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়। দেশের বিদ্যমান এই ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সবাই যেন সহনশীল হই।

তিনি আরো বলেন,বন্যা আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের আতংক বিরাজমান রয়েছে।

এমন অবস্থায় সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানাম তিনি।

সেই সাথে ছাতক সোশ্যাল ফোরাম সিলেটের
জয়েন্ট সেক্রেটার, নাজমুল হোসেন, উপজেলা বাসীসহ দেশবাসীকে তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা,(ঈদ মোবারক)জানিয়েছেন নাজমুল হোসেন।

এই সংবাদটি 128 বার পঠিত হয়েছে