নিজস্ব প্রতিনিধি
ছাতক বাসিসহ সর্বস্থরের মানুষকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়েছেন,উপজেলার হাসনাবাদ গ্রামের সাবেক মেম্বার হাজী ফিরোজ আলীর পুত্র লন্ডন প্রবাসি মাহমদ আলম।
তিনি সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন , দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মার সব চেয়ে বড় উৎসব ঈদুল আযহা।আমরা যেন লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকল শ্রেণর পেশার মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।পাশাপাশি কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। তিনি বলেন, সবাই সাধ্যমতো সেরা পশু কুরবানি দেবেন ঈদে। তবে এবার সিলেট বিভাগ ও নিজ জেলা সুনামগঞ্জে স্বরনকালের ভয়াবহ বন্যায় ঈদের উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে। কয়েক লক্ষ মানুষের ঘরবাড়ী বন্যায় নিয়ে গেছে। প্রাণহানি হয়েছে প্রায় শত খানেক মানুষের।
তাই এ জেলার মানুষের ঘরে আসবে না ঈদের আনন্দ।
তবুও সবাই যেন গরীব অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে পারি সেদিকে লক্ষ রাখতে বৃত্তবান সকলের প্রতি আহবান জানান মাহমদ আলম।






