ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেজাউল কবির

নিজস্ব প্রতিনিধি

সর্বস্থরের পরিবহন শ্রমিক সহ সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়েছেন,
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সেজাউল কবির।

সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় সেজাউল কবির বলেন , লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আবারও এসেছে ঈদুল আযহা। ঈদে কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। তিনি বলেন, সবাই সাধ্যমতো সেরা পশু কুরবানি দেবেন ঈদে। তবে এবার সিলেট বিভাগে উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে বন্যা আতঙ্ক। বেসরকারি হিসাবে কয়েক লক্ষ মানুষের ঘরবাড়ী বন্যায় নিয়ে গেছে,প্রাণহানি হয়েছে প্রায় শত খানেক মানুষের।
তাই এ জেলার মানুষের ঘরে আসবে না ঈদের আনন্দ।
তবুও সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহবান জানান সেজাউল কবির।

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে