ছাতকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ছাতক প্রতিনিধি

ছাতকে ছোরাব আলী (৪৫) নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে উপজেলার খুরমা দক্ষিন ইউনিয়নের চৌকা গ্রামের ছুরত আলী ওরফে জামালের পুত্র।গ্রেফতারকৃত আসামী আদালত কর্তৃক দ্রুত বিচার আইনের মামলা নং ১৬/১০ জিআর ২২৫/১০ মামলায় ৫বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চয় মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ জানায় গোপন সংবাদের বিত্তিতে গত ৭জুন ছাতক থানার উপপরিদর্শক এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার  রাত ৩ ঘটিকার সময় চৌকা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান আসামিকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 136 বার পঠিত হয়েছে