বিশেষ প্রতিনিধি
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম ও সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান পিপিএম এর নির্দেশক্রমে মানবতার কল্যাণে বন্যা কবলিত মানুষের পাশে থাকার নির্দেশ অনুযায়ী ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ১৬ জুন হইতে অদ্যাবদি বিরামবিহীন ভাবে ছাতক থানা এলাকার বিভিন্ন গ্রামে বন্যা কবলিত অসহায়, ক্ষুধার্ত, বয়স্ক নারী-পুরুষ, দরিদ্র, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, চলাচল অক্ষম, গুরুতর অসুস্থ, পঙ্গু মানুষের পাশে দাঁড়িয়ে রান্না করা খিচুড়ি ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫জুন ২০২২ নোয়ারাই ইউনিয়নের টেঙ্গারগাঁও, মফিজনগর, বাতিরকান্দি, বারকাহন গ্রামে বন্যা কবলিত দুস্থ, শিশু, বয়স্ক নারী-পুরুষ, প্রতিবন্ধী ও পঙ্গু মানুষদের মধ্যে ৭৯৮ জনকে রান্না করা মুরগী খিচুড়ি ও ৩৭টি পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়। ছাতক থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ছাতক থানা এলাকার মানুষের দুঃসময়ে মানবতার কল্যাণে নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে সকলের সার্বিক মঙ্গল ও সহযোগিতা কামনা করছেন।ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।






