ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নিখোঁজের ২৪ ঘন্টা পর ফাহিমা আক্তার নামের ৯ বছর বয়সি এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ০৭ জুন মঙ্গলবার দুপুরে টেটিয়াচর গ্রাম সংলগ্ন বুকিনদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের ছাদিকুল ইসলামের কন্যা ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ জুন সোমবার দুপুরে পরিবারে দুপুরে পরিবারের অজান্তে গ্রাম সংলগ্ন বুকি নদীতে গোসল করতে যায় ফাহিমা। গোসল করার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়।পরিবারের লোকজন ফাহিমাকে বাড়িতে না দেখে তাকে খোঁজাখুজি করতে থাকেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও ফাহিমার কোন সন্ধান পাওয়া যায়নি।পরে মঙ্গলবার দুপুরে বুকি নদীতে ফাহিমার ভাসমান লাশ দেখতে পাায় স্থানীয়রা।পরে পরিবার ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিমার লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ফাহিমার লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়।এব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসনাত জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশকে অবগত করে ফাহিমার লাশ দাফন করা হয়েছে।






