১১তম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে প্যানেল স্পিকার মনোনীত হলেন এমপি মানিক।

এমডি সাজ্জাদ তালুকদার বিশেষ প্রতিনিধি,

১১তম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সভাপতি মন্ডলীর সদস্য (স্পিকার প্যানেল) মনোনীত হয়েছেন,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন/ বাজেট অধিবেশন রবিবার (৫ জুন) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

অধিবেশনের শুরুতেই স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন করেন।

স্পিকার মনোনীত প্যানেল সভাপতিরা হলেন, সংসদ সদস্য শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও শামীমা আক্তার খানম।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনায় তাদের মধ্য থেকে অগ্রবর্তীতা অনুসারে যিনি উপস্থিত থাকবেন তিনিই সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এদিকে, ১১তম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সভাপতি মন্ডলীর সদস্য সংসদ মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ-০৫ কে মনোনীত করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতি ছাতক-দোয়ারা বাজার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগ সহ নির্বাচনী এলাকার মানুষের হৃদয়ে আনন্দের জোয়ার বইছে সেই সাথে স্থানীয় লোকজন সোস্যাল মিডিয়ায় অভিনন্দ জানিয়ে প্রচার প্রচারণাও অব্যাহত রেখেছেন।

এই সংবাদটি 103 বার পঠিত হয়েছে