ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশশের এক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আবু বক্কর (৪০)কে সিলেটে জালালাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সে ছাতক উপজেলার কালিপুর গ্রামের মোঃ আসাল উদ্দিনের পুত্র। গত বুধবার রাতে সিলেটের জালালাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,
কোতয়ালী থানার-জি.আর, মামলার নং ৮৯১/১৬/মামলার সাজা প্রাপ্ত আসামি ছিলো আবু বক্কর, ওই মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদানের পর সে দীর্ঘদিন পলাতক ছিলো। ছাতক থানার এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সিলেটের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।






