ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতির ১১তম মৃত্য বার্ষিকী আজ।।

ছাতক প্রতিনিধি

ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি।ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মরহুম মাস্টার হাবিবুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী আজ। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের নিজ বাড়ি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের (দশঘর) লক্ষীপুরে কোরআনে খতম,মিলাদ ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণসহ পারিবারিক গোরস্থানের কবর জিয়ারত করা হয়। মরহুমের নামে সদ্য প্রতিষ্টিত আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মরহুমের সন্তানরা সকলের কাছে তার পিতার পরকালীন মুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। মরহুম মাস্টার হাবিবুর রহমান ২০১১ সালের ২৯শে মে মৃত্যু বরণ করেন।

এই সংবাদটি 257 বার পঠিত হয়েছে