সুনামগঞ্জ প্রতিনিধঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং অতিবৃষ্টিতে সৃষ্ট অকাল বন্যায় সুনামগঞ্জ জেলাসহ বৃহত্তর সিলেট বিভাগ প্লাবিত। লাখো জনতা পানিবন্দি, কর্মহীন অবস্থায় স্বল্পআয়ের দিনমজুর শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। বানভাসি এসব বন্যার্ত মানুষের সাহায্যার্থে সারাবাংলা ৮৮ সুনামগঞ্জ জেলা প্যানেল ও ঢাকা দক্ষিনের কয়েকজন বন্ধুদের সহায়তায় “খাদ্য সহায়তা” কর্মসুচি গ্রহন করা হয়।
২৪মে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুর, ওয়েজখালী, কালিপুর, বিসিক সংলগ্ন এলাকায় পানিবন্দি অসহায় শ্রমজীবীদের মধ্যে ( চাল, ডাল, পেয়াজ, আলু, সোয়াবিন তৈল, লবন, সাবান ) সম্বলিত প্যাকেট বিতরন করা হয়।
সারাবাংলা ৮৮ সুনামগঞ্জ জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান মিজান, জয়েন্ট কোঅর্ডিনেটর এনামুল হক এনাম, জয়েন্ট কোঅর্ডিনেটর জিয়াউর রহমান জিয়া, সাজাউর রহমান, রামকৃষ্ণ বনিক, সেলিম আহমদ জায়গীরদার, স্বেচ্ছাসেবক মিনহাজুর রহমান অভি, মিফতাউর রহমান ইফতি, ছায়েম আহমদ, সাইফুল ইসলামসহ অন্যান্যরা বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।
জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান মিজান জানান, সুনামগঞ্জ শহরের বন্যা কবলিতদের সাহায্যার্থে সারাবাংলা৮৮ সুনামগঞ্জ জেলা প্যানেলের উদ্যোগে
আগামীকাল তেঘরিয়া, জামতলা, আরপিননগর, কালিবাড়ী, নতুনপাড়া, বাঁধনপাড়া এলাকায় এবং পরেরদিন ষোলঘর, নবীনগর, বিলপার, মুহাম্মদপুর, বদিপুর, মাইজবাড়ী,হাসননগর,মোল্লাপাড়া এলাকার মোট ১০০টি পরিবারের হাতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেয়া হবে।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
২৪,০৫,২২






