শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবাসহ মোঃ শাহিনুর ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত শিবগঞ্জ শাহিনুর শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, ডিবি বগুড়া’র একটি টিম ২৩ মে (সোমবার) ২০.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দেউলী ইউনিয়নের কারিগড়পাড়া সাকিনস্থ দেউলী চান্দুর মোড় সংলগ্ন জনৈক আব্দুল মোতালেব এর বাড়ীর সামনে মাটির রাস্তার উপর হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহিনুর ইসলামকে গ্রেফতার করা হয়।
বগুড়া গোয়েন্দা পুলিশ ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওয়ালিউল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান,গ্রেফতারকৃত শাহিনুর ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।






