সুনামগঞ্জে খেলাফত মজলিসের ত্রান বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌর শহরের হাছননগর, পাঠানবাড়ি, হাছনবাহার এলাকায় বন্যার্তদের মাঝে ত্রানবিতরণ অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার দুপুরে নৌকাযোগে বন্যায় পানিবন্ধি এলাকা পরিদর্শন ও ত্রানবিতরণ করেন জেলার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিাত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হক, সহ-সভাপতি মাওলানা দিলোয়ার হুসাইন, জেলা সেক্রটারী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, সহ-বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক প্রমুখ।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
২৪,০৫,২২

এই সংবাদটি 117 বার পঠিত হয়েছে