শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি;
বগুড়া শহরের মেসার্স দিপক ব্রাদার্স নামে এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ মে ( রোববার) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া শহরের কালিতলা ও বড়গোলা এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট জান্নতুল নাইম এক অভিযান পরিচালনা করে এ অর্থ জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিতি ছিলেন, কৃষি বিপণন আদালতের মাঠ পরিদর্শক আবু তাহের এবং জেলা পুলিশ ও এপিবিএনের সূদস্যরা।
ম্যাজিস্ট্রেট জান্নাতিল নাইম জানান, বগুড়া শহরের কালিতলায় মেসার্স দিপক ব্রাদার্স গত ২৬ এপ্রিল ২০০ বস্তা এবং ৯ মে ২০০ বস্তা আটা সীমা ফ্লাওয়ার মিল থেকে ক্রয় করে। কিন্তু ক্রয়কৃত পণ্যের কোন বিক্রয় রশিদ দেখাতে পারেনি। এছাড়াও ৪০০ বস্তা আটার বিক্রয়ের যথাযথ হিসাব না পারায় কৃষি বিপণন লাইসেন্স ও ট্রেড ২০১৬ সালের পর থেকে আর লাইসেন্স নবায়ন না করায়
কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী মেসার্স দিপক ব্রাদাস এর মালিক মিলন কুমার পোদ্দারকে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রকান করা হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে সচেতন হওয়ার জন্য তাকে সতর্ক করা হয়।






