ছাতক প্রতিনিধি
- ছাতকে বন্যার পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে জাকির হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।১৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের এ দুর্ঘটনা ঘটেছে।সে কামারগাঁও-মাঝপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। দুপুরে মাঠে কাজ করতে গিয়ে অসাবধানতায় পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করেছে। ছাতক থানার ওসি(তদন্ত) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে।






