ছাতক প্রতিনিধি
ছাতকে নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সন্মেলন অনুষ্টিত হয়েছে।১৬মে সোমবার বিকেলে সিসিএফ ইন্সটিটিউটে এ সন্মেলন অনুষ্টিত হয়। নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আওলাদ আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।সম্মলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, এড. আশিক আলী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, প্যানেল মেয়র তাপস চৌধুরী,আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সাব্বির আহমেদ, যুবলীগ নেতা ইশতিয়াক তানভীর,আব্দুর রহিম,আশাদ আলী,ফারুক মিয়া,সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সেক্রেটারী আব্দুল কুদ্দুস, জেলা সেচ্ছসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়,সিসিএফ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ নেতা সুহেল মাহমুদ,কুহিন চৌধূরী,আব্দুস সাত্তার প্রমুখ।
নোয়ারাই ইউনিয়ন সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলকে সভাপতি, রেজাউল হক তালুকদার রাজুকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান হাবিবকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।এসময় নবনির্বাচি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অতিথিরা।






