ছাতক সদর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন সোমবার।

ছাতক প্রতিনিধি 

ছাতক সদর ইউনিয়নের ৩টি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের চারচিরা গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন। সভায় বক্তব্য রাখেন, ছাতক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজমুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার আবদুল মালেক,আওয়ামীলীগ নেতা হায়াতুল ইসলাম, আমিরুল ইসলাম, মাফিজ আলী, জহুর উদ্দিন, আলা উদ্দিন, কালু মিয়া, ইউসুফ আলী প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১৬ মে সোমবার সন্ধ্যায় তৃনমুল নেতা-কর্মীদের উপস্থিতিতে বাউসা গ্রামে ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলন ও কমিটি গঠন করা হবে।

এই সংবাদটি 446 বার পঠিত হয়েছে