ছাতক অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এমপি মানিকের ঈদ শুভেচ্ছা বিনিময়

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এমপি মুহিবুর রহমান মানিক।

৮ মে (রবিবার) সকালে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছাতকস্থ মন্ডলীভোগের বাসায়,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন,ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমদ,এম এইচ খালেদ,সাধারন সম্পাদক অলিউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সদস্য সাজ্জাদ তালুকদার, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

এই সংবাদটি 142 বার পঠিত হয়েছে