কালারুকা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভা অনুষ্টিত।

ছাতক প্রতিনিধি

৬ মে শুক্রবার কালারুকা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের এক সভা অনুষ্টিত হয়েছে। আওয়ামীলীগ নেতা বিশিষ্ট মুরব্বি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও ফজলু মিয়ার পরিচালনায়
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আপ্তাব উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল,৫নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল মেয়র মোঃ তাজউদ্দিন,আওয়ামীলীগ নেতা সামছুল হক,মুহিবুল হক,সাজিদুর রহমান,ইউপি সদস্য সামছুল হক,ফজলু মিয়া,শফিক মিয়া,গোপাল দেব,শফিক মিয়া,আব্দুননুর,বতুল্লাহ,জাহির মিয়া,ইকবাল হোসেন,হানিপ আলী,প্রমুখ।

সভায় মোঃ ফজলু মিয়াকে সভাপতি ও শফিক মিয়াকে সাধারন সম্পাদক করে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এই সংবাদটি 105 বার পঠিত হয়েছে