শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জাতীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এইট স্টার ফুটবল এসোসিয়েশনের দাতা সদস্য সৌদিআরব প্রবাসি আব্দুল বাসিত।
তিনি বলেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক সবার জীবন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় আব্দুল বাসিত বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করি।এই শিক্ষা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে এই আনন্দকে ভাগাভাগি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঈদের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানান।পাশাপাশি সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণে এগিয়ে যাই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করে ঈদের আনন্দে মেতে উটি। সবাইকে ঈদ মোবারক।






