শুভেচ্ছা বার্তা
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কালারুকা ইউনিয়ন বাসিসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম।
সেইসঙ্গে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে গরিব অসহায়দের সাথে আনন্দ ভাগাভাগি করা সহ বিত্তবানরা তাদের সাহায্য করার জন্য ইউনিয়ন বাসির প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার সিলেট তথ্যানুসন্ধানকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম পালনের পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন হচ্ছে ঈদ-উল-ফিতর।
ইতিমধ্যে সরকার ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য অনুরোদ জানান অদুদ আলম।






