ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
৫শতাধিক ছাত্র ছাত্রীকে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, র নুর এ মদিনা জামে মসজিদ শাখার উদ্দ্যোগে এক বিদায়ী সংধবনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত শুত্রুবার বিকালে উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর জামে মসজিদের রমজান মাস উপলক্ষে মাস ব্যপি দারুল কিরাত
মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট র উদ্দ্যেপগে কোরআন প্রশিক্ষন শুরু হয়।
শেষে ছাত্র ছাত্রীদের সম্মানে মসজিদে প্রাঙ্গন মাঠে আয়োজিত বিদায়ী সংধবনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা জজ কোটের সিনিয়র আইনজীবি ওয়াকিব আলীর সভাপতিত্বে ও ক্বারী আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি ছিলেন,গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের সাবেক পিন্সিপাল সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বাহা। বিশেষ অতিথি ছিলেন,ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ প্রভাষক আবু তাহের মোঃ লায়েক।
অনুষ্টিত সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,
মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল আহাদ প্রধানক্কারি ,মাওলানা নূর আলী,মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান,ক্বারী আব্দুল আহাদ,ক্বারী হাফিজ নুর উদ্দিন,মাওলানা শাহাব উদ্দিন, হাফিজ নুর হোসেন ক্বারি শাহজাহান মিয়া ক্বারি সাহেল আহমদ,ক্বারি হাফিজ অলিউর রহমান ওয়ালিদ,ক্বারি হাফিজ আলী হাসান,সৌদ্দি আবর মফজ্জুল আলী মকন,মনির উদ্দিন,লিয়াকত আলী,সোনাফর আলী,রইছ আলী,নুর আলী,জহির আলী,সিরাজুল ইসলাম,সাইদুর রহমান,বখতার উদ্দিন,হাফিজ ওলিউর রহমান ওসুন্দর আলী,
প্রমুখ। এ কেন্দ্রে তিন শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তাদের হাতে দেয়া হয়েছে। বিদায়ী সংবধনা শেষে দোয়া পরিচালনায় করেন মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান।
বক্তারা বলেন,সিয়াম সাধনার মাসে আল্লাহ তায়ালা মানবমুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করেন। মানবমুক্তির পথ ততই সুগম করার লক্ষ্যে বিশ্ব মানবতার প্রতিটি সমস্যার নির্ভুল ও নিখুঁত সমাধানও রয়েছে এ পবিত্র কোরআনে।
আবার বিশুদ্ধ তেলাওয়াতকে ইবাদতের জন্য আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তায়ালা। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজও কবুল হয় না।
তাই ইবাদত-বন্দেগিসহ কোরআনের বিধান বুঝতে হলে পড়তে হবে কোরআন। ‘কোরআন তেলাওয়াত কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।
এ কারণেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রত্যেক নারী-পুরুষের জন্য আবশ্যক। এ লক্ষ্যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মাস ব্যপি ফ্রিতে কোরআন শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে আসছে। #






