বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে সাবেকএমপি কলিম উদ্দিন আহমদ মিলন
বিশেষ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে বলে দাবি করে বেগম খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাস করা এক নেত্রী। আজকে তাকে মৃত্যুর দিকে ঠেকে দিচ্ছেন সরকার।
গত মঙ্গলবাব সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলা বিএনপির উদ্যোগে সোলেমান সেন্টারে বিএনপির উপজেলা সিনিয়র যুন্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল সভাপতিত্বে ও হিজবুল বারি শিমুলের পরিচালনায় অনুষ্টিত দোয়া ও আলোচনায়
সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্টিত সভায় বিশেষ অথিতি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রিয় কমিটির নিবাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী,পৌর কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ তীতুমীর,ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার নান্সি,আশরাফুল আলম,আবু হুরাইয়া সুরত,ইজাজুল হক রনি,আব্দুল মমিন,জিয়াউল হক,পীর ছায়েদুর রহমান,যুবদল উপজেলা আহবায়ক সদরুল আমিন সোহান,পৌর যুবদলের আহবায়ক তারেক আহমদ.সাবেক মেম্বার মুহিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেছেন জালিয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আলী আজগরখান। #






