ছাতক প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদারের ছোট ভাই মোঃ তোফায়েল আহমদ তালুকদারকে সহ সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার ২৬ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত ২৯৩ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটিতে ছোট ভাইকে সহ সাধারন সম্পাদক নির্বাচিত করায়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদার।পাশাপাশি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।






