ছাতক প্রতিনিধি
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২২ এপ্রিল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনাহর আলীর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়।কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ।
ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান, সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাসুম আহমদ,উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুররহমান,উপজেলা যুবলীগ নেতা খায়রুল হুদা প্রমুখ। সভায় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসন্মতি ক্রমে সুনাহর আলীকে সভাপতি, শুকুর আলীকে সাধারণ সম্পাদক ও আজির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উত্তর খুরমা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।






