সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়মীলীগ নেতা আব্দুল মছব্বির ভূয়া মোতাওয়াল্লী সেজে জাল-জালিয়াতির মাধ্যমে মায়েরকুল জামে মসজিদের নামের ওকফকৃত ২.৪০ জায়গা আত্যসাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান আব্দুল মছব্বির। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার এসআই মহিন উদ্দিন।
পুলিশ সুত্রে জানা যায়, আব্দুল গত ৫ এপ্রিল ছাতক থানায় সাংবাদিক শামিম তালুকদারের বিরুদ্ধে বাড়ীতে গিয়ে প্রকাশ্যে চাঁদা দাবি করার অভিযোগ করেন এবং চাঁদা না দেওয়ায় আব্দুল মছব্বিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।
সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, গ্রামবাসীর অভিযোগ ও যথাযথ তথ্য উপাথ্যের ভিত্তিতে গত ১৪ এপ্রিল সংবাদ প্রকাশিত হয়েছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিলের মধ্যে আব্দুল মছব্বির এর মুঠোফোনে কল করে তার বক্তব্য নিয়েছি। ১ মিনিট ৫৫ সেকেন্ড এর কথোপকথন অত্যন্ত স্পষ্ট যে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আত্মরক্ষার্থে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া চাঁদাদাবীর অভিযোগ করেছেন। এছাড়াও প্রকাশিত সংবাদে তার বক্তব্য সংযুক্ত করা হলেও তিনি বিভিন্ন পেইজে অপপ্রচার করেছেন বক্তব্য নেওয়া হয়নি মর্মে।
মায়েরকুল জামে মসজিদের নামের ওকফকৃত জায়গা আত্যসাত করার অভিযোগে জাতীয় দৈনিকসহ একাধিক গণ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মছব্বির তার নিজ নামীয় ফেইসবুক আউডিসহ, বিভিন্ন নামের ভূয়া ফেইসবুক পেইজ থেকে সাংবাদিক শামীম আহমদ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া অপপ্রচারে লিপ্ত রয়েছেন। যা অত্যন্ত বিভ্রান্তিকর ও মানহানিকর বটে। সর্বশেষ গত ২০ এপ্রিল নতুন আলো নিউজ ২৪ নামে একটি ওয়েব পোর্টালেও বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া অপপ্রচার করা হয়। ক্যাপশনে সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়েছে। একই বিষয়ে আব্দুল মছব্বির নামীয় ফেইসবুক আউডিতে সেয়ার করা হয়।
এ বিষয়ে সাংবাদিক শামীম আহমদ তালুকদার জানান, ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তার হাতে সকল ডকুমেন্টস দেওয়া হয়েছে।
সঠিক তদন্তে বেরিয়ে আসবে ঘটনার সত্যতা প্রমান হবে।ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন, জিডি আকারে একটি লিখিত হাতে পেয়েছি।






