ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ইউনিটি ওয়েলফেয়ার সোসাইটি কালারুকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।শুক্রবার ১৫ এপ্রিল সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, কালারুকা গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মকসুদ আলী, জনাব আমিরুল হক,উকিল মিয়া,শফিক মিয়া মেম্বার,জনাব নিজাম উদ্দিন, জনাব ইকবাল হোসেন,নজমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মাসুক মিয়া,
লামাপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি ফখর অক্ষর, খালপার গ্রামের বিশিষ্ট মুরব্বি জসীম উদ্দীন, চানঁপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মখলিসুর রহমান, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা বদরুল আলম ও মাওলানা জুবায়ের আহমদ। ইউনিটি ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ঘোষণা করেন অত্র সোসাইটির সমন্বয়কারী একেএম রিপন তালুকদার, মোনাজাত পরিচালনা করেন কালারুকা জামে মসজিদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান, উপস্হিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও সোসাইটির দায়িত্বশীল সদস্য বৃন্দ।






