ছাত‌কে পাথর নিক্ষেপের ঘটনায় নষ্ট হয়ে গেল শিশুর ডান চোখ

বিশেষ প্রতিনিধি

সুনামগ‌ঞ্জের ছাত‌কে ১২ বছরের শিশু সাঈদ হো‌সে‌নের চোখে এখন কালো চশমা। ফুটফুটে মেধাবী এই শিশুটির একটি চোখ অকালেই অন্ধ হয়ে যাবে তা কেউ মেনে নিতে পারছেনা। সন্ত্রাসীরা ছু‌ড়ে ফেলা কাটা পাথর নি‌ক্ষেপে নষ্ট হ‌য়ে গেল শিশুর ডান চোখ।
এ ঘটনার পর শিশু সি‌লেট ওসমা‌নি মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতালে চক্ষু বিভা‌গে চিকিৎসা করা হয়। তার মায়ের আশা ছিল ছেলেটি ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। কিন্তু ফলোআপ চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকরা জানিয়ে দিল ডান চোখে নাকি কিছুই দেখতে পারবেনা
‌শিশু সাঈদ হো‌সে‌ন।
গত ১৮ মার্চ সন্ধ‌্যায় উপ‌জেলার চরমহল্লা ইউনিয়‌নের চানপুর গ্রা‌মে এ হৃদয়বিদারক ঘটনা ঘ‌টে।
জানা যায়,১২ বছরের শিশু সাঈদ হো‌সে‌নের গত ১৮ মার্চ তার বা‌ড়ি থে‌কে এশার নামা‌জে মস‌জি‌দে যাবার প‌থে একই গ্রা‌মের ম‌হিম আলীর ছে‌লে সন্ত্রাসী ছা‌দিকসহ ৫ জন মি‌লে তা‌কে আটক ক‌রে লা‌ঠি দি‌য়ে মার‌পিট ও কাটা পাথর তার ডান চোখে লক্ষ‌্য ক‌রে আঘাত করেছেন সন্ত্রাসীরা। শিশু সাঈদ হো‌সে‌নের চোখ ফেটে রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় প্রথ‌মে কৈতক হাসপাতা‌লে ভ‌তি করা হয়। সেখা‌নে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার দ্রুত শিশুটিকে সি‌লেট ওসমা‌নি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তা‌রের শরণাপন্ন হলে তিনি উন্নত চিকিৎসার জন্য শিশু সাঈদ হো‌সেনকে ঢাকায় শে‌রে বাংলার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন‌স্টি‌টিডট ও হাসপাতালে সহকা‌রি অধ‌্যাপক ডাক্তার নিগার সুলতানা ও সহ‌যো‌গি অধ‌্যাপক ডাক্তার শোভানা আলম তত্ত্বাবধানে চক্ষু হাসপাতালে পা‌ঠি‌য়ে দেয়া হয়। সেখানে শিশু সাঈদ হো‌সে‌নের চোখের (কর্নিয়া) অস্ত্রোপচার করা হয়। এরপরেও তার ছেলের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে থাকে।

‌সে ছাতক উপ‌জেলার চরমহল্লা ইউ‌নিয়‌নের চানপুর গ্রা‌মে সৌ‌দ্দি প্রবা‌সি কালা মিয়া ও হুসনা বেগ‌মের ২য় ছেলে সাঈদ হো‌সে‌ন।
বুকফাটা কান্না তার মায়ের আকু‌তি আহাজা‌রি‌তে আকাশ বাতাশ ভা‌রি হ‌য়ে
উ‌ঠে‌ছে হাসপাতাল এলাকায়। শিশু সাঈদ হো‌সে‌ন এখনও বুঝতে পারেনি সে ডান চোখ দিয়ে আর কোনদিন কিছু দেখতে পাবে না। এখন তার বাম চোখটিই একমাত্র ভরসা।

গত বৃহস্প‌তিবার সকা‌লে সি‌লে‌টের ওসমা‌নি মে‌ডিক‌্যাল চক্ষু বিভা‌গের ৪ তলা ৭ নম্বার ওয়া‌ডে ৯ নম্বার বে‌ডে শিশু সাঈদ হো‌সেন ও তার মা হুসনা বেগ‌মের স‌ঙ্গে এ প্রতি‌নি‌ধির দেখা হ‌লে তি‌নি আলাপকা‌লে কান্না জ‌ড়িত ক‌ন্ঠে ব‌লেন, ওসমা‌নি মে‌ডিক‌্যাল চক্ষু হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাতে এ‌সে‌ছেন। সেখানকার চক্ষু বিশেষজ্ঞ তত্ত্বাবধানে পাঁচ থেকে ছয়জন ডাক্তার তার ছেলের চোখের আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করেন। তার ডান চোখের সামনে ডাক্তার আঙ্গুল দেখালেন, কয়টা আঙ্গুল কিন্তু তার ছেলে তা বলতে পারল না। ছবিও দেখতে পেল না।
তার মা হুসনা বেগম জানান,একই প‌রিবা‌রের কা‌ছে পাওনা টাকার ফেরত চাই‌তে গি‌য়ে নিযা‌তিত হ‌য়ে‌ছেন। এই প‌রিবার আমা‌কে নিযাতন ক‌রে ক্লান্ত হয়‌নি। ওরা আমার ছেলের চোখটাই ডান চোখ পাথর নি‌ক্ষেপ ক‌রে নষ্ট ক‌রে দিল।
এ ঘটনার পর তার মা হুসনা বেগম আহত ছেলেকে নি‌য়ে সি‌লেট ও ঢাকার না‌মিদা‌মি ডাক্তার‌দের কা‌ছে চক্ষু বিশেষজ্ঞ চি‌কিৎসারা কর্নিয়া অপারেশনসহ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় এক লাখ টাকার বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে চাইলে করাতে পারেন, তবে এতে চোখ ভাল হয়ে যাবে সে ধরনের নিশ্চয়তা কেউ দি‌চ্ছে না।
এ ঘটনায় শিশু সাঈদ হো‌সেনের মা হুসনা বেগম বাদী হ‌য়ে গত ৪ এ‌প্রিল সুনামগঞ্জ আমল গ্রহনকা‌রি জু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌ষ্ট্রেট আদালতে উপ‌জেলার চরমহল্লা ইউ‌পির চানপুর গ্রা‌মের ম‌হিম আলীর ছে‌লে ছা‌দিক আলীকে প্রধান আসামী ক‌রে ৫জ‌নের না‌মে এক‌টি সি আর মামলা দা‌য়ের করা হয়ে‌ছে।
এব‌্যাপাার থানার ও‌সি মাহবুবুর রহমান জানান,আদালত থে‌কে মামলা ক‌পি থানায় এসে‌ছে,তদন্তপু্বক আইনানুগত ব‌্যবস্থা নেয়া হ‌বে। ##

এই সংবাদটি 112 বার পঠিত হয়েছে