বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন।।

বাংলা নববর্ষ ১৪২৭ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে কালারুকা ইউনিয়নসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কালারুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য ও এইট স্টার ফুটবল এসোসিয়েশনের সভাপতি আওয়ামীলীগ নেতা মোঃ তাজউদ্দিন।

বুধবার বিকেলে সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তাজউদ্দীন বলেন,বাংলা নববর্ষের এই শুভক্ষণে আমার প্রাণপ্রিয় ৫নং ওয়ার্ডের জনগন ও কালারুকা ইউনিয়নবাসি সহ দেশ এবং প্রবাসী বাঙালি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। তিনি আরও বলেন,বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে। নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়।
মোঃ তাজউদ্দিন আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে করোনা মহামারীতে দেশের এই ক্রান্তিলগ্নে সকলে নিজ নিজ বাসায় অবস্থান করুন। পরিবার পরিজনকে সময় দিন। ঘরে বসেই পহেলা বৈশাখ উদযাপন করুন। এই মহামারী পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই।
সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, আধার ফুড়ে আলো বেরিয়ে এসে বাঙালির জীবনে ১৪২৭ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি,পাশাপাশি সবাইকে প্রবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছাও জানান তিনি।

এই সংবাদটি 215 বার পঠিত হয়েছে