বিশেষ প্রতিনিধি
ছাতক থানা ও জেলা ডিবির ওসি পরিচয় দিয়ে কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন
এলাকায় প্রতারনা করে আসছে একটি প্রতারক চত্রু।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ওসি ও ডিবির পরিচয়দানকারি চক্রের সন্ধানে নামেন ছাতক থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে সুমন মিয়া (৩৩)একজনকে গ্রেপ্তার করেছে করা হয়।সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর আকন্দপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র।তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে প্রতারনার চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। গত বুধবার সকালে তাকে থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, আটককৃত আসামীকে থানার হাজত থেকে ছেড়ে দেয়ার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুমন।
ছাতক ও সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক মানুষ এ চত্রেুর প্রতারনার শিকার হয়েছেন। এচত্রেুর প্রতারণার ফাঁদে পড়েছেন ছাতকের বিউটি বেগম। আসামীকে থানা হাজতে রাখা হয়। এসময় মামলার প্রধান আসামীর স্ত্রী বিউটি বেগমের ব্যক্তিগত মোবাইল নম্বারে ফোন দিয়েছেন ভুয়া ওসি সুমন ।
থানা থেকে আসামী ছেড়ে নিতে চাইলে বিকাশের মাধ্যমে তার ব্যক্তিগত নম্বারে এক লাখ টাকা প্রদান করলে তার স্বামী আব্দুর রউফকে থানার হাজতে থেকে পুলিশ ছেড়ে
দেয়া হবে। আসামীর স্ত্রী বিউটি বেগম ভুয়া ওসির মোবাইল নম্বারে বিকাশের মাধ্যমে লাখ টাকা পাঠানোর পর পরই ভুয়া ওসির মোবাইল ফোন বন্ধ মিলছে ।
এ ঘটনায় নিয়ে বতমান থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ গনমাধ্যমেই ফেইস বুকে ব্যাপক লেখালেখি শুরু হয়। ভুয়া ওসি ডিবির ওসি বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমান পেয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তার প্রথম টাগেট হচ্ছে নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ঘনিষ্ঠ হন। এরপর তাদের কাছ থেকে আদায় করতেন লাখ লাখ টাকা। ভুয়া ওসি সুমনের নেতৃত্বে একটি সিন্ডিকেট চত্রু গড়ে উঠেছে সারাদেশে।এতে
প্রতারিত হচ্ছেন সাধারন মানুষ।
ছাতক,দোয়ারাবাজার,দক্ষিনসুনামগঞ্জ,দিরাই,জগন্নাথপুর,সিলেটের বিশ্বনাথসহ দেশের বিভিন্ন স্থানের নারীদের সঙ্গে এ ধরনের প্রতারনা করেছে এ প্রতারক।
এছাড়া, জমি ও ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান,থানার হাজতে থেকে আসীমদের ছেড়ে দেয়া কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছেন তিনি। ভুয়া ওসি ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য কিনতেন ওই প্রতারক। গ্রামে সহজ সরল মানুষকে মামলা ফাদে ফেলে তাদের কাছ থেকে প্রায় কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এব্যাপারে ওসি মাহবুবুর রহমান জানান,
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,ভুয়া ওসি ও ডিবির পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রতারণার পাশাপাশি মাদক কারবারিদের ধরা নামে ভয় দেখিয়ে মাসোহারা টাকা আদায়ের কথাও স্বীকার করেছে।






