ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকায় হাজী কমর আলী উচ্ছ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবন উদ্বোধনে, আগামী ২৪শে মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির।
সংসদ সদস্যের আগমন উপলক্ষে ১৪ মার্চ বিদ্যালয়ের অফিস কক্ষে কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ ও বিদ্যালয় পরিচালনা কমিটির যৌত প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও হাজী কমর আলী উচ্ছ বিদ্যালয়ের প্রদান শিক্ষক এইচ এম কামাল মাস্টারের পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন,কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজউদ্দিন,বিশিষ্ট মুরব্বি ও আওয়ামীলীগ নেতা আরশ আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছামছুল হক,আওয়ামীলীগ নেতা নুরুল হক,রিয়াজ উদ্দিন,আমিনুল হক,গয়াছ আহমদ,ফরহাদ মিয়া,ছয়ফুল আলম,জফির আহমদ,বুরহান উদ্দিন,সহ স্থানীয় আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,হাজী কমর আলী উচ্ছ বিদ্যালয়ের উন্নয়নে এমপি মানিকের ভূমিকা প্রসংশনীয়,আগামী ২৪শে মার্চে শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপির আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
এতে সকলের উপস্থি কামনা করেন তারা।






