বিশেষ প্রতিনিধিঃ
বাংলালদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান সাহেবকে ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা করা হয়।
অদ্য ১২/৩/২২ রোজ শনিবার। বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওঃ সাদিকুর রহমান সাহেবের সাথে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার দায়িত্বশীল কর্মীবৃন্দ।
সাক্ষাতে জনাব মাওঃ সাদিকুর রহমান সাহেব কে ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
মুহতারাম জনাব মাওঃ সাদিকুর রহমান সাহেব সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিজ অনুভূতি পেশ করেন, বাংলালদেশ খেলাফত মজলিস কে এগিয়ে নিতে সবাইকে আরও বেশি করে কাজ করার ও সামনে থেকে নিজ নিজ নেতৃত্ব প্রদান করার আহবান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন, বাংলালদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওঃ কবির আহমদ, সহসাধারণ সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, পৌর শাখা সাংগঠনিক সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শওকত আহমদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।






