ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক শহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ই মার্চ) সকাল ১১.০ টায় সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ সংলগ্ন সিলেট -সুনামগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাউথ ওয়েস্ট সালেহ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে,সহকারী শিক্ষক আবুল হোসেন ও ইমরান হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন,ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজল হোসেন,গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,
গোবিন্দগঞ্জ আং হক স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ শফিকুল আলম মতি,
জাউয়া বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সমর কুমার সরকার,আরশ আলী,
মনিঞ্জাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ছয়ফুল আলম,একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জব আলী,গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল,হানিফ শিকদার ইনচার্জ জাউয়া।বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হানিফ শিকদার,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম,হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মিসবাহ উদ্দিন,
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃফুজায়েল হোসেন।
আরো উপস্থিত ছিলেন পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক নুরুল হক,চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন পালহায়দরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসান আলী ও আজিজুর রহমান আজিজ,
সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য কয়েস মিয়া,মোয়াজ্জেম হোসেন টুনু,সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শ্যামলা চক্রবর্তী, সালমা আক্তার চৌধুরী,আল আমীন, রেজাউল হোসেন,
ফয়জুল হক, ইউপি সদস্য নুনু মিয়া, অভিভাবক ফয়জুল করিম,বশির উদ্দিন, ফয়জুল ইসলাম মফু, জয়নাল আবেদিন ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্যঃ গত বুধবার বিকালে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পাঠদান শেষে নিজ বাড়িতে যাওয়ার সময় প্রতিষ্ঠান সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কের পৌছামাত্র এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। বখাটে ফয়েজ আহমদ প্রায়ই সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সামনে বসে ছাত্রীদের সঙ্গে ইভটিজিং করতো। এ ঘটনা দেখার পর প্রতিবাদ করেন আগিজাল গ্রামের শফিকুল ইসলামের পুত্র,এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক শহিদুল ইসলাম।এতে ক্ষীপ্ত হয়ে ফয়েজ আহমদের নেতৃত্বে ৪জন মিলে পূর্বপরিকল্পিতভাবে প্রভাষক শহিদুল ইসলামের (৩০) উপর দেশীয় ধারালো অস্ত্রসহ প্রাণে মেরে ফেলার জন্য অতর্কিত হামলা চালায়।এতে সে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কৈতক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে জাউয়া গ্রামের মৃত আমির আলী’র পুত্র বখাটে ফয়েজ আহমদকে প্রধান ও তার সহযোগি জুনেদ আহমদ,রাসেল আহমদ,হাসান আহমদসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।






