জায়েদ আহমেদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে
স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (২৫ আগস্ট) গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মৌলভীবাজার সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে, উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য শেখ কাশেম আলীর সঞ্চালনায়
অনুষ্টান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী এবং সাধারন সম্পাদক আব্দুল মালিক তদরফদার(ভিপি সুয়েব),মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক।
উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সৈয়দা জেরিন আক্তার সদস্য মৌলভীবাজার জেলা পরিষদ,জনাব মোহাম্মদ জাকারিয়া সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, শ্রী গুরুপদ দে সদস্য ০৯নং ওয়ার্ড,জনাব শামীম আহমদ সদস্য ০৪নং ওয়ার্ড বাবু অখিল সূত্রধর সদস্য ০২নং ওয়ার্ড গিয়াসনগর ইউপি,উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদ আহমদ সদস্য ০১নং ওয়ার্ড,জনাব সাজ্জাদুর রহমান মনাই সদস্য ০৬নং ওয়ার্ড,সংরক্ষিত মহিলা সদস্য নেভী আক্তার ৪.৫.৬ নং ওয়ার্ড ও রিনা তেলী সংরক্ষিত মহিলা সদস্য ৭.৮.৯ নং ওয়ার্ড গিয়াসনগর ইউপি, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন সদর উপজেলা ও জেলার নেতৃবৃন্দ সহ গিয়াসনগর ইউনিয়ন বাসী।






