সুনামগঞ্জ শান্তিগঞ্জে কার ও সিএনজির সংর্ঘষে আহত ৫ জন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে চবি শিক্ষার্থী শামসুজ্জামান রাজু(২৩) শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি মো সালেহ আহমদ বলেন, সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কার ও সিএনজি পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে আসতেই পিছন থেকে প্রাইভেট কার সিএনজিতে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে সড়কের পার্শ্বে থাকা খাদে পড়ে যায়। এতে আহত হন ৪ জন। দ্রæত আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে গুরুতর আহত চবি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ প্রতিনিধি
০৭.০৮.২০২১

এই সংবাদটি 336 বার পঠিত হয়েছে