ছাতকের খাইরগাও প্রবাসী সমাজ কল্যান ঐক্য পরিষদের পক্ষ থেকে বিশ্বের মুসলিম উম্মাহ এর প্রতি ঈদ-উল আযহার শুভেচ্ছা

নিজস্ব সংবাদ দাতাঃ   ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাও প্রবাসী সমাজ কল্যান ঐক্য  পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে  ঈদউল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

উল্লেখ বৈশ্বিক মহামারি করোনায় আমরা সবাই হতভম্ব ঠিক এমনি সময় আমাদের মাঝে পবিত্র ঈদুল আযহার শুভাগমন।আসুন আমরা সবাই মহান আল্লাহ তায়ালার নিকট একে অন্যের জন্য প্রার্থনা ও দীর্ঘ জীবন কামনা করি।

প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তায় তারা বলেন- পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ আমাদের অন্তরের পশুকে কোরবানি দিতে শেখায়। একে অপরের তরে ত্যাগ স্বীকার করতে শেখায়। দেশে চলমান দুর্যোগ পরিস্থিতিতে ত্যাগের শিক্ষা নেয়াটা আমাদের জন্য জরুরি।

 

ঈদ সকলের জীবনে বয়ে আনুক কল্যান,মুছে যাক সকল বেদনা। এই কামনায় প্রিয় ছাতক বাসীসহ দেশ বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

এসময় তারা কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে সকলের প্রতি পরিবেশ সুরক্ষার অনুরোধ জানান।

সকল সুস্থ থাকুন,ভালো থাকুন এ প্রত্যাশায় সবাইকে আবারও ঈদ মোবারক।

খাইরগাও প্রবাসী সমাজ কল্যান ঐক্য পরিষদ
————কালারুকা,ছাতক,সুনামগঞ্জ।

এই সংবাদটি 408 বার পঠিত হয়েছে