“ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা নুর হোসেন মো. আব্দুল্লাহ,,

হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সদস্য নুর হোসেন মো. আব্দুল্লাহ, তিনি দোহালিয়া ইউনিয়নবাসী সহ
দেশ বিদেশে অবস্থানরত সকল শ্রেণী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা, কোরবানির ঈদ। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ,ঈদ মানে খুশি।
তাই প্রতিটা ঘরে ঘরে ঈদের আনন্দ উপভোগ করুক নতুন আমেজে। প্রতিবছর ঈদুল আযহার আনন্দ উল্লাশের মধ্যে দিয়েই উদযাপন করা হলেও এবার ভিন্ন আমেজে এসেছে ঈদ। তাই ধুলির ধারায় মুছে যাক করোনা, মুক্তি পাক’ মানবতা। সকলের সু-স্বাস্থ্য কামনায় ঈদ মোবারক।

এই সংবাদটি 768 বার পঠিত হয়েছে