হাসান আহমদ, ছাতক::সুনামগঞ্জ ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইসলাম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিদায়ী এসিল্যান্ড তাপশ শীলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে রাঙ্গামাটি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনে এনডিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ইসলাম উদ্দিনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, আজ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।






