নোমান আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ-ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির অগ্রদূত হযরত মোহাম্মদ সাঃ কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে ১৩ ই নভেম্বর রোজ শুক্রবার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজারে ‘দারুসসুন্নাহ ছাত্র কল্যাণ পরিষদ ও কোম্পানিগঞ্জ আল-ইহসান ছাত্র পরিষদ এর যৌথ আহ্বানে সাড়া দিয়ে টুকের বাজার জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম ও আশপাশ মসজিদে জুম্মার নামায আদায় করে ধর্মপ্রাণ নবীপ্রেমি তাওহীদি জনতারা বাজারের ভিতরে মিছিল বহর নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে টুকের বাজার সি এন জি স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মাওঃ হুসাইন আহমদ সাহেব,মোহতামিম আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রসা।মাওঃ আনোয়ার হুসাইন সাহেব,ইমাম পূর্ব টুকের গাও জামে মসজিদ। মাওঃ সাজ্জাদুর রহমান,জামেয়া দারুল আরকাম মাদ্রসা।
মাওঃ রশিদুর রহমান হাবিবী সাহেব,ইমাম পশ্চিম টুকের গাও জামে মসজিদ।
মাহদি হাসান ডালিম,সভাপতি আল-ইত্তেফাক যুব সংঘ নয়া গাঙ্গের পার প্রমুখগন।
এবং এতে আরো ও উপস্থিত ছিলেন
দারুসসুন্নাহ ছাত্র কল্যাণ পরিষদ (নয়া গাঙ্গেরপার) এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম।সাধারণ সম্পাদক মাওঃ শামছুল ইসলাম।অর্থ সম্পাদক মোঃ ফারুক আহমদ।
আর কোম্পানিগঞ্জ আল-ইহসান ছাত্র পরিষদের সহ-সভাপতিঃ
আলিফ শরীফ।সাধারণ সম্পাদকঃশহিদুল ইসলাম খোকন।যুগ্ম-সাধারণ সম্পাদকঃ
হাঃআশরাফ উদ্দীন।সাংগঠনিক সম্পাদকঃসেলিম আহমদ।সহ সাংগঠনিক সম্পাদকঃমোশাররফ হোসাইন।অর্থসম্পাদকঃফারুক এ আজম।প্রচার সম্পাদকঃনজরুল ইসলাম।অন্যতম সদস্যঃ
লিটন মাহমুদ।অন্যতম সদস্যঃ
ইমরান হোসাইন সেলিম প্রমুখগন এবং আল-ইহসান ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদী বক্তব্য রাখেন ইমরান হুসাইন সেলিম।
সমাবেশ টি পরিচালনা করেন মাওঃ শামছুল ইসলাম সাহেব।
সবার বক্তব্যের সারমর্ম হলো নবীজির ব্যাঙ্গচিত্র প্রদর্শনে সমর্থনকারী ম্যাক্রোর বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য ও কূটনৈতিক সম্পর্ক কে বয়কট করতে হবে এবং আরো ও বলা হয় পৃথিবীর সূচনালগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত কোন জাতী-গোষ্ঠী,নাস্তিক-মুর্তাদরা নবি সাঃ কে নিয়ে হঠকারীতা ও অবমাননা করে পার পায়নি বরং উম্মাহের একটি দল তাদের দাঁতভাঙা জবাব দিতে সক্ষম হয়েছে,হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ।
অতঃপর সমাবেশের পরিসমাপ্তি হয় হযরত মাওঃ আখতার হুসাইন সাহেবের মোনাজাতের মাধ্যমে।






