হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আদবাসী সম্প্রদায়ের তিন শতাধিক নারী পুরুষগণের দাবিদাওয়া পুরণে
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এর সাথে সাক্ষাৎ করেন।
রবিবার ( ১৩ জুন)বেলা ১২টায় আদিবাসী তরুণ সমাজকর্মী লিটন ত্রিপুড়ার নেতৃত্বে বিভিন্ন দাবিদাওয়া পুরণে এই সাক্ষাৎ করেন।
উপজেলার ৯ নং রানীগাও ইউনিয়নের কালেঙ্গা, ছনবাড়ী,ডেবড়া বাড়ি,হরিনমারা, নাছিমাবাদ,মঙ্গোলিয়া টিলার পাহাড়ি আদিবাসী গোষ্ঠী আজ উপজেলায় পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এর সাথে তাদের দাবী দাওয়া নিয়ে কথা বলতে আসে।উপজেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত সকলের দাবিদাওয়ার কথা কার্যালয়ের সামনে উন্মুক্ত ভাবে ধৈর্যশীলতার সাথে শুনেন।এ সময় আদিবাসী সাধারণ জনগণ সহ নেতৃবৃন্দ গন অসহায় দরিদ্র পরিবারের জন্য আশ্রয় নিশ্চিত করতে ঘর,কারও জন্য টিন,সমাজ উন্নয়নে মন্দির, পাঠশালা,পাহাড়ী রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরিকরণ সহ আর্থিক সহযোগিতা দাবি করেন।এছাড়াও বর্তমান সরকারের উন্নয়ন মহাসড়কের অংশীদারত্বের ভিত্তিতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সরাসরি আদিবাসী গোষ্ঠীর মাঝে বিতরণ ও প্রদান করার দাবি জানান।এতে করে তারা বিভিন্ন উপকার ভোগীদের থেকে বঞ্চিত হবেন না বলে দাবি করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান, মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি এর সাথে কথা বলে এই সব দাবীদাওয়া পূরনের চেষ্টা করবেন।এবং তিনি সরাসরি এই দাবিদাওয়া নিয়ে কাজ করবেন।তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি সহ সকলের উদ্দেশ্য দোয়া কামনা করেন।এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এর সাথে সমন্বয়ে আদবাসীদের পাশে থাকার কথা আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন
২ নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ গন।






