ভাইয়ের লাশ দেখেই বোনের মৃত্যু।।

সাব্বির আহমদ চৌঃসোহাগ

বানিয়াচং,প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বড় ভাইয়ের লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছোট বোন।

মৃত ভাইয়ের নাম মোঃ ছায়েদ মিয়া(৭০) ওরফে আকল মিয়া।
ভাইয়ের লাশ দেখে মৃত্যুবরনকারী বোনের নাম সমরাজ বেগম(৫৫)।
ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে ২ জুন বুধবার সকাল ৭টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের কালিকাপাড়া গ্রামে।
এলাকাবাসী জানিয়েছেন কালিকাপাড়া গ্রামের মৃত বাছির উল্লার পুত্র ছায়েদ মিয়া মঙ্গলবার দিবগত রাত সাড়ে ৩টায় নিজ বাড়ীতে স্টোক করে মারা যান।
বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বুধবার সকালে পার্শবর্তী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের স্বামীর বাড়ি থেকে ছুটে আসেন ছোট বোন সমরাজ বেগম।
এ সময় তিনি মৃত ভাইয়ের মুখ দেখে চিৎকার করেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে চিকিৎসক এসে জানান সমরাজ বেগমও স্টোক করে মারা গেছেন।
৯ সন্তানের জননী সমরাজ বেগম শিবপাশা গ্রামের মোঃ একমত আলীর স্ত্রী।
ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু সংবাদ মহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা ও কালিকাপাড়া গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া জানান, বিষয়টি মর্মান্তিক ও হৃদয়বিধারক। ভাইয়ের লাশ দেখতে এসে ছোট বোনও মারা গেছেন। পরিবরটির সদস্যদের ব্যাথা অসহনীয়।
আমার পড়শী হিসেবে আমি নিজেও খুব ব্যাথিত হয়েছি। মহান আল্লাহপাক যেন তাদেরকে শোক কাটিয়ে উঠার ক্ষমতা দান করেন।

এই সংবাদটি 253 বার পঠিত হয়েছে