চুনারুঘাটে জয়নাল আবেদীন( আবু মিয়া) হত্যা মামলার অন্যতম আসামি সোনালী গ্রেপ্তার :-

স্টাফ রিপোর্টারঃ

২৩মে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানীকোট গ্রামের জয়নাল আবেদীন ওরফে( আবু)মিয়া হত্যা কান্ডের অন্যতম আসামি সোনালীকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন গত ২২মে দিবাগত রাতে সিলেট শহরের আখালিয়া নতুন বাজার নামক স্থান থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম,তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাট,এবং এসআই জাহাঙ্গীর এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আদালতের মাধ্যমে থাকে জেল হাজতে প্রেরণ করা হয়,উল্লেখ্য গত ২০ এপ্রিল রাতে একটি সালিশ বিচারকে কেন্দ্র করে জয়নাল আবেদীন ওরফে (আবু) মিয়া( ৭৬ )একদল উশৃংখল দাঙ্গাবাজ এর হাতে নিহত হয়।

এই সংবাদটি 190 বার পঠিত হয়েছে