রুজিনাকে মুক্তি দিতে হবে মানবন্ধনে চুনারুঘাটের সাংবাদিক বৃন্দ :-

চুনারুঘাট প্রতিনিধি

মোঃতোফাজ্জল মিয়া:

প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলাম কে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থা করায় ওমিথ্যা মামলায় কারাগারে বন্দী করায় আজ,২০/০৫/২১ বৃহস্পতিবার, সকাল ১১ঘটিকায় চুনারুঘাট মধ্যবাজারে মুক্তির দাবীতে প্রতিবাদী মানববন্ধন করেছে চুনারুঘাট প্রেসক্লাব ও চুনারুঘাটের কর্মরত সাংবাদিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন,রুজিনার মত অজস্র সাংবাদিকেরা আজ নির্যাতিত,এবং সরকারী আমলাদের নিকট প্রতিনিয়ত হেনস্তার স্বীকার হোন। এরকমভাবে চলতে থাকলে এই দেশ এক সময় দূর্ণীতিবাজদের আখড়ায় পরিণত হবে।যে কোনো মূল্যে সাংবাদিক নিপীড়ন বন্ধ করতে হবে।এবং পুরাতন আইন দেখিয়ে এদেশের কলম সমাজ কে দমিয়ে রাখা যাবে না। মানবন্ধনে থেকে সরকারের কাছে জোড় দাবী তুলে ধরা হয়,রোজিনাকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।

মানববন্ধনে, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটনের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন…
দৈনিক কালের কন্ঠের চুনারুঘাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম,সাংবাদিক জুনায়েদ আহমদ,এনটিভি প্রতিনিধি ইসমাঈল হোসেন বাচ্চু,রাইরঞ্জন পাল, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,নুর উদ্দিন সুমন সাংবাদিক আব্দুল জাহির মিয়া,সাংবাদিক সাইফুর রাব্বি সাংবাদিক মিজানুর রহমান,সাংবাদিক জুবায়ের আলম,সাংবাদিক হারুনুর রশিদ,সাংবাদিক ফারুক মিয়া,সাংবাদিক তোফাজ্জল হোসেন,শংকর শীল প্রমুখ।

এই সংবাদটি 192 বার পঠিত হয়েছে