মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার । মঙ্গলবার ( ১৮ মে) ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দার (ওসি) মো: আল আমিন এর নেতৃত্বে এসআই শেখ আলী আজহার,এসআই মাহমুদুল হাসান, এএসআই শামীম রেজা সহ একদল ডিবি পুলিশ চুনারুঘাট থানাধীন ৩ নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বাসট্যান্ড এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ আটক করেন। আটকৃতরা হলেন, উপজেলার চানপুর চাবাগান এলাকার সুনীল মুন্ডার ছেলে স্বপন মুন্ডা (২৪), মঙ্গল মুন্ডার ছেলে বিশ্বজিৎ মুন্ডা(২৬)। পরবর্তীতে ডিবি পুলিশের এসআই শেখ আলী আজহার বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে বিকেলে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের (ওসি) মো: আল আমিন।






