বাহুবল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা :-

মোঃ নাজমুল হক 

হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার

বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার রোডে গোপন সংবাদের ভিত্তিতে দুজন গাঁজাসেবীকে মোট আট পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত দুজন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবন, ব্যবহার ও প্রয়োগ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল এবং খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 186 বার পঠিত হয়েছে